Home জাতীয় ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকে

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকে

by News Desk
০ comment

আওয়ামী লীগ সরকার আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে করা মামলার বাদী গুলশান আনোয়ার প্রধান এখন কক্সবাজার।

তিনি দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে বদলি হয়ে এসেছেন।তিনি ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিটও দিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ মে উপ-পরিচালক হিসেবে মামলাটি করেছিলেন তিনি।

যদিও চলতি বছরের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক রায়ে ওই মামলাটি বাতিল হয়ে গেছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি সর্বসম্মতিক্রমে মামলা বাতিলের এই রায় দেন।

ওই মামলায় দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন।

সূত্র মতে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানিলন্ডারিং) গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়।

You may also like

Leave a Comment