Home অর্থনীতি বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সব সেবা

বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সব সেবা

by News Desk
০ comment

ডেটা সেন্টার স্থানান্তরের কাজ সম্পন্ন করতে লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ রাখবে রূপালী ব্যাংক। জুলাই মাসের ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে ব্যাংকটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

‎বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ডেটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে রূপালী ব্যাংককে সম্মতি দেওয়া হলো।

‎ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

You may also like

Leave a Comment