ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত আজ চতুর্থ দিনে গড়াল। গত শনিবার বিমান ও স্থলপথে ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এরপর থেকে লড়াই চলছেই। হামাসের অতর্কিত হামলায় হতচকিত ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। গতকাল তারা গাজা উপত্যকায় অন্তত এক লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। দেখে নেওয়া যাক, আজ চতুর্থ দিন পর্যন্ত কী কী ঘটল এই সংঘাতে।