Home জাতীয় বৈশাখের পোশাকে বাঙালিত্বের ছোঁয়া দেশীয় ফ্যাশন হাউজগুলোতে

বৈশাখের পোশাকে বাঙালিত্বের ছোঁয়া দেশীয় ফ্যাশন হাউজগুলোতে

by News Desk
০ comment

বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। সবার প্রাণে নব আনন্দের বার্তা নিয়ে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। নতুন বছরকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। সেই প্রস্তুতিতে পান্তা-ইলিশের পাশাপাশি থাকছে নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতির ছোঁয়ায় তৈরি নতুন পোশাকে সাজগোজ। নববর্ষকে সামনে রেখে এখন বর্ষবরণের নানা আয়োজন চলছে দেশ-বিদেশে।

নতুন বছরকে বরণ করতে বছরের প্রথম দিন পহেলা বৈশাখে চাই নতুন পোশাক। শাড়ি, সালোয়ার কিংবা পাঞ্জাবি, সবকিছুতে থাকবে বাঙালিত্বের ছোঁয়া। এই দিনে নতুন পোশাক পরার প্রচলন বহু বছরের। তাই পহেলা বৈশাখ ঘিরে দেশীয় ফ্যাশন হাউজগুলোও বাহারি পণ্যের পসরায় সেজেছে।

ফ্যাশন সচেতনরা বলছেন, গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখ রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় উৎসবের জৌলুস কিছুটা কম ছিল। এবার পরিস্থিতি ভিন্ন হওয়ায় তারা নববর্ষকে নতুন রূপে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শাড়ি, সালোয়ার কিংবা পাঞ্জাবি, সবকিছুতে থাকবে বাঙালিত্বের ছোঁয়া। বৈশাখের প্রথম দিনে নতুন পোশাক পরার প্রচলন বহু বছরের। তাই পহেলা বৈশাখ ঘিরে দেশীয় ফ্যাশন হাউজগুলোও বাহারি পণ্যের পসরায় সেজেছে

সরেজমিনে রাজধানীর বিভিন্ন ফ্যাশন হাউজ ঘুরে দেখা গেছে, ঈদের পরপরই বৈশাখের আকর্ষণীয় আয়োজন শুরু হয়ে গেছে। ফ্যাশন ডিজাইনাররা তাদের পোশাকে ভিন্ন ধরনের শৈল্পিকতার পরশ দিয়েছেন। পোশাকে রঙের বৈচিত্র্যের পাশাপাশি, বাঙালি ঐতিহ্যের বিভিন্ন মোটিফ এবং নকশা ফুটিয়ে তোলা হয়েছে। গরমের তীব্রতা বিবেচনা করে ডিজাইনাররা সুতির কাপড়কে প্রাধান্য দিয়েছেন।

বৈশাখের পোশাক কেনাকাটার ক্ষেত্রে রাজধানীবাসীর অনেকে শাহবাগের আজিজ সুপার মার্কেটকে বেছে নেন। যেখানে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড বৈশাখে নানান ধরনের পোশাক নিয়ে আসে।

আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় পৌরাণিকের স্বত্বাধিকারী লুবনা জাগো নিউজকে বলেন, বৈশাখে মূল রঙ লাল ও সাদা। তবে এর পাশাপাশি বেগুনি, আকাশী কিংবা হলুদের মতো অন্য রঙগুলোকেও আমরা প্রাধান্য দিয়ে থাকি।

ঐতিহ্যবাহী শাড়ি ও পাঞ্জাবি এখনো জনপ্রিয় হলেও আধুনিকতার ছোঁয়ায় বৈশাখের পোশাকে এসেছে নতুনত্ব। এখন ফিউশন স্টাইলের পোশাক অনেকের কাছে প্রিয়। নারীরা শাড়ির সঙ্গে আধুনিক ব্লাউজ বা ফতুয়া এবং কুর্তার সঙ্গে লেহেঙ্গা পরছেন

‘আমাদের এবারের আয়োজনে রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক,গাউন, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি শার্ট’- বলেন তিনি।

এবারের বর্ষবরণে বিশ্বরঙ ব্র্যান্ডের পোশাক প্রদর্শনীতে থাকছে শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট, গহনা ইত্যাদি। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়।

You may also like

Leave a Comment