Home আন্তর্জাতিক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন

রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন

by News Desk
০ comment

ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডিতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় দমকল কর্মকর্তারা।জেলার প্রধান দমকল কর্মকর্তা বি নাগেশ্বর রাও বলেন, আমরা এখন পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করেছি। ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে আরো লাশ খুঁজে দেখছি।

ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে দুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তা বিধি উপেক্ষা এবং দুর্বল পরিকল্পনার কারণেই এমন ঘটনা বারবার ঘটে চলেছে বলে ধারণা করা হয়।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এক বিবৃতিতে বলেছেন, একাধিক মানুষের মৃত্যু গভীর শোক ও দুঃখজনক। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিচ্ছি।

You may also like

Leave a Comment