Home রাজনীতি ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবে বিএনপি

ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবে বিএনপি

by News Desk
০ comment

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। বাকি সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

You may also like

Leave a Comment