Home সর্বশেষ দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন: হাইকোর্ট বেঞ্চ

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন: হাইকোর্ট বেঞ্চ

by News Desk
০ comment

অধিকারের আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানের জামিন আবেদনের বিরোধিতা করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তিরস্কার করে হাইকোর্ট বেঞ্চ বলেছেন, ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’

আইসিটি আইনে করা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আদিলুর ও নাসিরের আপিল ও জামিন আবেদন আজ মঙ্গলবার বিচারপতি মো. এমদাদুল হক আজাদের বেঞ্চে উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. রেজাউল করিম জামিন আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, জামিন আবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি আছে।

তখন বিচারপতি মো. এমদাদুল হক তাকে বলেন, ‘আবেদনকারীর আইনজীবীদের আগে তাদের যুক্তি উপস্থাপন করতে দিন। তারপর আপনি আপনার যুক্তি দেবেন। পিটিশনকারীদের আইনজীবীরা যুক্তি দেওয়ার আগেই আপনি কেন লাফিয়ে উঠলেন? (আপনারা) দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’

You may also like

Leave a Comment